• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ এএম


নিখোঁজের একদিন পর গৃহবধূ উদ্ধার তেঁতুল গাছের মগডাল থেকে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ৬:২২ পিএম

কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার উলিপুর উপজেলা গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে।পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে ওই নারী নিখোঁজ হন। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডালে কখনো বসা, কখনো শোয়া অবস্থায় ছিলেন ওই নারী। সেখানে বসেই তাকে কিছু খেতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে কৌতূহলী মানুষ পুকুরপাড়ে ভিড় করেন। উদ্ধার অভিযানের শুরুতে তিনি সহযোগিতা করতে রাজি হননি এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।উদ্ধারের পর তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, সকালে গাছের মগডালে এক নারী বসে থাকার খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সহায়তায় তাকে নিরাপদে নামিয়ে আনেন।

/বিএসএস