• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৮ এএম


‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’

জানাজা প্রসঙ্গে মন্তব্যে বিতর্ক, যা বললেন এমপি ফজলুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ৯:৩৬ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, যারা বলে তার জানাজা পড়ানো হবে না, তারা জামায়াতের লোক। শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ হুজুর আছেন। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। যারা বলে আমার জানাজা পড়াবে না—আল্লাহ তো তাদের আমার আগেই নিয়ে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমি এমপি হয়েছি, ইট ইজ মাই পলিটিক্যাল রিলিজন, কিন্তু আমার আধ্যাত্মিক রিলিজন এটা না। আমি আল্লাহর রাসুলে বিশ্বাসী মানুষ, আমি কুরআনে বিশ্বাসী মানুষ।’

নিজেকে সুফিবাদী ধারার অনুসারী উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সুফিবাদী লাইনের মানুষ। যদি আল্লাহ আমার জানাজার কপাল রেখে থাকেন, তাহলে জানাজা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীদের প্রয়োজন হবে না। আমার বহু পীর আউলিয়া, গাউস, কুতুব ও দরবেশ হুজুর আছেন। আমি বিশ্বাস করি, যেদিন আমার লাশ তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের অভাব হবে না। কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক।’

/এস এন