• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


রাহুলের আকস্মিক মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া, ঠিক কী ঘটেছিল সেদিন?

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩০ মার্চ ২০২৬ ৯:৫৯ পিএম

টলিপাড়ায় শোকের ছায়া, দিঘার সমুদ্রে পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রোববার (২৯ মার্চ) দিঘার কাছে উড়িষ্যার তালসারি সমুদ্রসৈকতে পানিতে ডুবে মারা গেছেন। তিনি ওই সময়ে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

প্রতিষ্ঠিত সূত্রে জানা গেছে, শুটিং বা শুটিংয়ের ফাঁকে তালসারির পানিতে নামার পর আচমকাই তিনি তলিয়ে যান। স্থানীয়রা ও ইউনিটের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাহুলের বয়স ছিল ৪৩ বছর।

রাহুল ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার পর আলাদা জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অকাল মৃত্যু টলিপাড়ায় গভীর শোকের সৃষ্টি করেছে।

কী ঘটেছিল?

ঘটনার সময় রাহুল আরও কয়েকটি শট দেবার জন্য পানিতে ছিলেন। সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুটিং ইউনিট দিঘা-তালসারিতে কাজ করতে গিয়েছিল। শুটিং শেষে একাংশ খেতে চলে গেলে রাহুল পানিতে আরও কয়েকটি শট দেওয়ার জন্য ছিলেন। আচমকাই তিনি তলিয়ে যান।

তবে এখনও নিশ্চিত নয়, শুটিংয়ের অংশ হিসেবে কি পানিতে নামা হয়েছিল, নাকি শুটিংয়ের বাইরের মুহূর্তে এই দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, সেটাও স্পষ্ট নয়। গোটা ঘটনার বিস্তারিত জানতে আরও সময় লাগতে পারে।

রোববারের এই দুর্ঘটনা টলিপাড়ায় এক গভীর শোকের দিন হয়ে রইল।