• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম


ই’সরা’য়েলের অস্তিত্ব রক্ষায় ই’রানে হাম’লা জরুরি ছিল: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ নভেম্বর ২০২৬ ১:২১ পিএম


যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা না চালালে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য একমাত্র সঠিক পদক্ষেপ।

আমেরিকান জনগণের মতামত এবং মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনার সময় নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানান তিনি।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত এবং দেশটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।

/এসএন