রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।মারধরের শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগ তুলে স্থানীয় লোকজন তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
/বিএসএস