• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


‘হেলমেট পরে শ্রমিক নেমেছে?’ আন্দোলনকারীদের নিয়ে রাশেদ খানের প্রশ্ন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৬:৪১ পিএম


শ্রমিকের ছদ্মবেশে আন্দোলনে অংশ নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের নিউজ কার্ড শেয়ার করে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তৌফিকের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, কোনো সাধারণ শ্রমিক এ ধরনের তাণ্ডব চালাতে পারে না।

/এসএন