• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম


শ্রমিকদের আন্দোলনে অচ’ল ঢাকা-আরিচা মহাসড়ক, কয়েক কিলোমিটার যানজ’ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১২:৩২ পিএম


ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিনটি দলে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাঁদের একদল পদ্মার মোড় এলাকায় এবং অন্য একটি দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করেন।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা থেকে আরিচাগামী এবং আরিচা থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আগে থেকেই অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিকে, শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকদের একটি অংশ পরে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

/এসএন