• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম


মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘ’র্ষে নারীসহ নিহ’ত ৪

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১২:৪১ পিএম


রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায়, যা রাজধানীর শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। সংঘর্ষে জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস ছিল।

দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এসএন