• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ এএম


ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি: চিত্রনায়িকা মৌসুমী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ৮:৪১ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’ খ্যাত মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। বিশেষ এই দিনে তিনি দেশের বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। দেশে না থাকলেও জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে কোনো কমতি নেই। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ফ্যান ক্লাবের উদ্যোগে দিনটি বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। অন্যদিকে স্বামী চিত্রনায়ক ওমরসানীর পক্ষ থেকেও রয়েছে বিশেষ চমক ও দোয়ার আয়োজন।যুক্তরাষ্ট্রে যেভাবে কাটছে মৌসুমীর জন্মদিননিজের জন্মদিন উদযাপন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী জানিয়েছেন, এবার দিনটি ঘিরে তাঁর বড় কোনো পরিকল্পনা কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। আম্মু, মেয়ে ও বোনেরা মিলে ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপন করবেন। নিজেদের পছন্দমতো খাওয়া-দাওয়া আর পারিবারিক আড্ডার মধ্য দিয়েই কাটবে তাঁর বিশেষ দিন।জন্মদিন উদযাপন প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ইসলামে যেহেতু জন্মদিন করার রীতি নেই, সেটা মেনে চলার চেষ্টা করি।’ ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি জন্মদিনে বড় ধরনের আয়োজন থেকে বিরত থাকেন বলে জানিয়েছেন।দেশে ওমরসানী ও ফ্যান ক্লাবের বিশেষ আয়োজনমৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও দেশে তাঁর জন্মদিন ঘিরে ভক্তদের আয়োজন থেমে নেই। জানা গেছে, রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর উদ্যোগে বিশেষভাবে দিনটি উদযাপন করা হচ্ছে। এ ছাড়া স্বামী ওমরসানীর পক্ষ থেকেও রয়েছে বিশেষ চমক ও দোয়ার আয়োজন।ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন মৌসুমী। বিশেষ করে চিত্রনায়ক ওমরসানীর সঙ্গে তাঁর জুটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। একসঙ্গে অভিনয় করে তাঁরা দর্শকমহলে প্রশংসিত হয়েছেন।মৌসুমী ও ওমরসানী জুটির উল্লেখযোগ্য ও দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙিন রঙ্গবাজ’সহ আরও বেশ কিছু চলচ্চিত্র।দেশে-বিদেশে থাকা অসংখ্য ভক্তের ভালোবাসা ও শুভকামনায় জন্মদিনে সিক্ত হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী।

/বিএসএস