• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম


আমাকে নোবেল না দেওয়ায় নরওয়ের গায়ে অমোচনীয় কলঙ্কের দাগ লেগেছে; আমরা কখনও ভুলব না: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ১১:৩১ এএম

নোবেল না দেওয়ায় নরওয়ের গায়ে কলঙ্ক, আমরা কখনো ভুলব না: ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ আবারও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি অভিযোগ করেন, তাঁকে এই পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত ‘লজ্জাজনক ও অপমানজনক’। একই সঙ্গে এ সিদ্ধান্তের কারণে নরওয়ের গায়ে ‘অমোচনীয় কলঙ্কের দাগ’ লেগেছে বলেও মন্তব্য করেন তিনি।এ বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নরওয়েকে লক্ষ্য করে এমন মন্তব্য করেন ট্রাম্প। পুরস্কারটি পেয়েছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক নাভি পিল্লাই। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করা জাতিসংঘের একটি পর্যবেক্ষণ প্রতিবেদনের নেতৃত্বে ছিলেন পিল্লাই।নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ বলে আখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এই ব্যক্তির নাম কখনো শুনিনি। কেউই শোনেনি।’নিজের প্রেসিডেন্টের মেয়াদে প্রতিবছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়েও একাধিকবার আক্ষেপ ও হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।কোনো প্রমাণ উপস্থাপন না করেই ট্রাম্প দাবি করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি সহায়তা করেছেন।নোবেল শান্তি পুরস্কার প্রদান নিয়ে সমালোচনা করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘গণতন্ত্রবিরোধী এবং সভ্যতার প্রকৃত শত্রু—এমন মুষ্টিমেয় কট্টর মতাদর্শী ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কারকে চিরতরে কলঙ্কিত করেছে। আর নরওয়ে, আমরা কিন্তু কখনো ভুলব না।’নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে কেন্দ্র করে ট্রাম্পের এমন বক্তব্য আবারও পুরস্কার নির্বাচন নিয়ে তাঁর অসন্তোষ সামনে এনেছে।

/বিএসএস