• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ এএম


আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৯:১৪ পিএম

ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি শফিকুর রহমানতুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে আগামীকাল ইস্তাম্বুল যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার প্রক্রিয়া, এর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান সম্মেলনে বক্তব্য দেবেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নিয়ে আয়োজিত এই সম্মেলনে তার অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

/বিএসএস