• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম


বিশ্বজয়ী পারমিতা: সাতক্ষীরার মেয়ের হাতে আন্তর্জাতিক সম্মাননা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ অক্টোবর ২০২৬ ৯:৫৯ পিএম

বিশ্বমঞ্চে সাতক্ষীরার মেয়ে পারমিতার চমক, গর্বিত বাংলাদেশসাতক্ষীরার সন্তান প্রজ্ঞা পারমিতা রহমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। মেধা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমে একের পর এক সাফল্যের পর এবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রকৌশল সংগঠন এএসএইচআরএইচএ-এর (ASHRAE) আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন তিনি।প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে (সিআরসি) অংশ নিচ্ছেন প্রজ্ঞা। ১ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকৌশলী ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা বর্তমানে বুয়েট অটোমোবাইল ক্লাবের সভাপতি। তার এই আন্তর্জাতিক অর্জনে গর্বিত সাতক্ষীরাবাসীসহ পুরো দেশের মানুষ।প্রজ্ঞার মা সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক নাজমুন নাহার। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ছোটবেলা থেকেই মেয়ের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।প্রতিযোগিতার কঠিন বাছাই প্রক্রিয়া সম্পর্কে নাজমুন নাহার জানান, প্রায় দুই মাস আগে এএসএইচআরএই-এর আন্তর্জাতিক বিজ্ঞপ্তি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী আবেদন করেন। এরপর নথিপত্র যাচাই-বাছাই ও একাধিক ধাপের সাক্ষাৎকারের মাধ্যমে কঠোর প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হয়। শেষ পর্যন্ত বিশ্বজুড়ে মাত্র তিনজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।চূড়ান্ত বিজয়ীদের মধ্যে দুজনই বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী—প্রজ্ঞা পারমিতা রহমান ও আফতাব। অপর বিজয়ী দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় প্রজ্ঞার বিমান ভাড়া, ভিসা, থাকা-খাওয়াসহ কায়রো সম্মেলনে অংশগ্রহণের যাবতীয় খরচ বহন করেছে আয়োজক সংস্থা এএসএইচআরএই।শৈশব থেকেই নানা ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন প্রজ্ঞা। সাতক্ষীরা কিন্ডারগার্টেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি কলেজে পড়াশোনা শেষে তিনি বুয়েটে ভর্তির সুযোগ পান। এসএসসিতে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি তিনি জেলার সর্বোচ্চ নম্বরও অর্জন করেছিলেন।পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি, বিতর্ক ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে তার সাফল্য। জাতীয় শিশু পুরস্কারসহ চার-পাঁচটি জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি। সাতক্ষীরা বিতর্ক দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় তার দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা সাতটি বিতর্কে ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন প্রজ্ঞা।এ ছাড়া চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ হিসেবে খুলনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিডিনিউজ২৪ ডটকমের ‘হ্যালো’ বিভাগে শিশু সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।প্রজ্ঞার বাবা মো. সাহিদুর রহমান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।মেয়ের আন্তর্জাতিক সাফল্যে আবেগাপ্লুত মা নাজমুন নাহার বলেন, ‘প্রজ্ঞা শুধু আমার মেয়ে নয়, সে সাতক্ষীরার মেয়ে, পুরো বাংলাদেশের মেয়ে এবং দেশের গর্ব। একজন মা হিসেবে ওর এই বিশ্বজয়ের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই প্রজ্ঞাকে সময় দেওয়ার পাশাপাশি তার মেধা বিকাশে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আন্তর্জাতিক এই সম্মেলনে সে যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য বড় অবদান রাখতে পারে—এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’

/বিএসএস