ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি মসজিদে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে ৩২ জন শিশু-কিশোর। তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাইসাইকেল।শিশুদের মসজিদমুখী করা এবং ছোটবেলা থেকেই জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। ৯০ দিনের এ চ্যালেঞ্জে অংশ নিয়ে নিয়মিত জামাতে নামাজ আদায় করে সফল হয় ৩২ শিশু-কিশোর।উদ্যোগটি গ্রহণ করে পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ কমিটি। শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের চ্যালেঞ্জ সম্পন্ন করার পর বিজয়ী ৩২ শিশু-কিশোরকে উৎসাহ হিসেবে বাইসাইকেল দেওয়া হয়। ব্যতিক্রমী এ উদ্যোগ স্থানীয়ভাবে শিশুদের ধর্মীয় অনুশীলন ও মসজিদমুখী হওয়ার ক্ষেত্রে উৎসাহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/বিএসএস