• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ এএম


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫০ পিএম

বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিস্তারিত বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তার ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ই-মেইলে উল্লেখ করা হয়, বার্তাটি উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।বিএফআইইউর পাঠানো ওই বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি (গ্রাহক সম্পর্কিত তথ্য) এবং হিসাব বিবরণীর সফট কপি সরবরাহ করতে বলা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া চিহ্নিত প্রতিটি ব্যাংক হিসাবের সুদ আয় এবং উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্যও নির্ধারিত ফাইলে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে সংগৃহীত তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বিএফআইইউর এই বার্তা দেশের বিভিন্ন ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সম্প্রতি আলোচনা তৈরি হয়েছে। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

/বিএসএস