• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম


যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে, ইসরায়েলের দিন শেষ: ইব্রাহিম আজিজি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৩ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান ও আঞ্চলিক দেশগুলো এই অঞ্চলে থেকে যাবে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি এসব মন্তব্য করেন।পোস্টে ইরানের এই সংসদ সদস্য বলেন, যুক্তরাষ্ট্র অনিবার্যভাবে মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে এবং ইসরায়েলি ‘জায়নবাদী শাসনের’ দিনও গোনা শুরু হয়েছে।তিনি আরও বলেন, শেষ পর্যন্ত ইরান ও তাদের প্রতিবেশী দেশগুলোই এই অঞ্চলে থাকবে এবং পরস্পরের মুখোমুখি অবস্থানে থাকবে। আজিজির ভাষ্য অনুযায়ী, সেই দিনটি হবে ‘অনুশোচনার দিন’।ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান হিসেবে আজিজি এর আগেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর তিনি মধ্যপ্রাচ্যে থাকা অবশিষ্ট মার্কিন সেনাদের ‘সুযোগ থাকতেই’ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।তবে ২৯ সেপ্টেম্বরের বক্তব্যটি আজিজির নিজস্ব রাজনৈতিক অবস্থান ও মন্তব্য হিসেবে এসেছে। এ বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/বিএসএস