• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম


পশ্চিম তীরে গুলিতে ইসরায়েলি নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২:০৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরে এক সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। রোববার রামাল্লার কাছে নেভে তুফ বসতির আশপাশে একটি ঝরনার কাছে ইসরায়েলিদের লক্ষ্য করে গাড়ি থেকে গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টা পর রামাল্লার একটি হাসপাতালে সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।এর কিছুক্ষণ পর পশ্চিম তীরের আরও উত্তরে গ্যানিম বসতির কাছে আরেকটি ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সেখানে এক ফিলিস্তিনি চালক গাড়ি দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে সেনারা ওই চালককে গুলি করে হত্যা করে।সামরিক বাহিনীর দাবি, গাড়ি উঠিয়ে দেওয়ার ওই ঘটনায় কোনো ইসরায়েলি সেনা আহত হননি। তবে সেনাদের এই দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।ইহুদিদের ধর্মীয় দিন ইয়োম কিপুরের আগের দিন পশ্চিম তীরে এই দুই প্রাণঘাতী ঘটনা ঘটে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

/বিএসএস