মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার সময় আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দেন ড. জাকির নায়েক।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। একই পোস্টে ড. জাকির নায়েকের সঙ্গে তার সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন তিনি।পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’সাক্ষাতের বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে পোস্টের শেষাংশে বিশ্বের সব দায়ীর নিরাপত্তার জন্য দোয়া করেন আজহারী। তিনি লেখেন, ‘দুনিয়ার সব দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’প্রকাশিত ছবিতে মিজানুর রহমান আজহারী ও ড. জাকির নায়েককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আজহারীর হাতে একটি উপহারের প্যাকেটও দেখা যায়।
/বিএসএস