• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম


৫০ হাজার টাকা হারিয়ে দিশেহারা বৃদ্ধ, পুলিশের এক সততায় ফিরল সব টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ আগস্ট ২০২৬ ১২:২৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতুলি এলাকায় মেয়ের বিয়ের বাজার করার জন্য নিয়ে আসা ৫০ হাজার টাকা হারিয়ে ফেলেছিলেন তাজুল ইসলাম নামে এক বৃদ্ধ। পরে রাস্তায় পড়ে থাকা সেই টাকা কুড়িয়ে পেয়ে তার হাতে তুলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশ।রোববার (১৬ আগস্ট) বিকেলে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ যাচাই করে তাজুল ইসলামের কাছে তার হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।পুলিশ জানায়, মেয়ের বিয়ের বাজার করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে জেলা শহরের কাউতুলি মোড়ে আসেন তাজুল ইসলাম। সেখানে অটোরিকশা থেকে নেমে চালককে ভাড়া পরিশোধ করে তিনি চলে যান।তবে এ সময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগটি রাস্তায় পড়ে যায়। বিষয়টি তখন খেয়াল করেননি তিনি।পরে কাউতুলি এলাকায় দায়িত্ব পালনরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নরুল আমিন রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগটি খুলে তিনি ভেতরে ৫০ হাজার টাকা দেখতে পান।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমান বলেন, টাকার ব্যাগ পাওয়ার পর এটিএসআই নরুল আমিন তাকে বিষয়টি জানান। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।এদিকে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তাজুল ইসলাম পুলিশের কাছে আসেন। পরে তার দেওয়া তথ্য ও প্রয়োজনীয় প্রমাণ যাচাই করে পুলিশ তার হারিয়ে যাওয়া ৫০ হাজার টাকা বুঝিয়ে দেয়।টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন বৃদ্ধ তাজুল ইসলাম। তিনি বলেন, মেয়ের বিয়ের বাজার করার জন্য গ্রাম থেকে জেলা শহরে এসেছিলেন। তার সব টাকা সড়কে পড়ে গেলেও প্রথমে বিষয়টি তিনি বুঝতে পারেননি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর জানতে পারেন, একজন পুলিশ কর্মকর্তা তার টাকা পেয়েছেন। পরে টাকাগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ দেওয়ার পর পুলিশ তাকে পুরো টাকা বুঝিয়ে দেয়।তাজুল ইসলাম আরও বলেন, পৃথিবীতে এখনও সৎ মানুষ আছেন। তাদের কারণেই তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। টাকা ফিরে না পেলে মেয়ের বিয়ে দিতে তাকে অনেক কষ্টের মধ্যে পড়তে হতো।

/বিএসএস