• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম


নেত্রকোনায় এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ১০:৩৯ পিএম

নেত্রকোনায় এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।বুধবার (১২ আগস্ট) নেত্রকোনায় মর্মান্তিক এ ঘটনাগুলো ঘটে। এক ঘণ্টার ব্যবধানে পরপর তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে কয়েকজন বাড়ির আশপাশের পানিতে খেলতে গিয়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে তাদের বাঁচানো সম্ভব হয়নি।একই দিনে স্বল্প সময়ের ব্যবধানে তিন শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে আহাজারি চলছে। ঘটনাগুলোতে স্থানীয়দের মধ্যেও শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

/বিএসএস