২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। একই সময়ে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। নির্ধারিত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।
শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
পরীক্ষার্থীরা educationboardresults.gov.bd-এ প্রবেশ করে প্রথমে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করবেন। এরপর Year অপশনে পরীক্ষার বছর নির্বাচন করতে হবে। নির্দিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করার পর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিতে হবে। সবশেষে নিরাপত্তা ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
এসএমএসের মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মোবাইল ফোন থেকে ১৬১৪০ (16140) অথবা ১৬২২২ (16222) নম্বরে বার্তা পাঠাতে হবে।
এসএসসি ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিতে হবে। এরপর ইংরেজিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, বার্তাটি হবে: SSC Dha 123456 2026। এই বার্তা 16140 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের ফলাফল জানতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil।
কারিগরি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবেন।
উদাহরণ হিসেবে, SSC TEC 123456 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শিট দেখতে হলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নার-এ গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। EIIN নম্বর দেওয়ার পর ওই প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
/এসএন