• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম


ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৭:৩৮ এএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বব্যাপী এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার বিশ্বাস ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ “খুব শিগগিরই” শেষ হবে।

তিনি বলেন, “আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।”

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি কাঠামো তৈরি হতে পারে।

তবে ইরান এর আগে একাধিকবার জানিয়েছে, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বর্তমানে কোনো সরাসরি আলোচনায় নেই।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ