• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম


সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্র’লো’ভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে নিয়ে গেল যুবলীগ নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ১০:০০ পিএম

কুমিল্লার দেবিদ্বারে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত ব্যক্তি বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম মুন্সি (সুহেল রানা)।স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম মুন্সি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান। পরে তাদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন।এ ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের পাশাপাশি সচেতন মহলেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কোমলমতি শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, যা নিয়ে নানা মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

/বিএসএস