• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম


পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গুনাহ হয়? ইসলাম কী বলে জানুন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৮:৫০ পিএম

ইসলামে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। পবিত্র কোরআন ও হাদিসে যথাযথভাবে নামাজ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।আল্লাহ তাআলা ইরশাদ করেন, “তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিশ্চয়ই তা বিনয়ীরা ছাড়া অন্যদের জন্য কঠিন।” (সুরা আল-বাকারা: ৪৫)অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, “তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।” (সুরা আল-বাকারা: ৪৩)রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল—এ সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা।” (সহিহ বুখারি, হাদিস: ৮)আরও একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, তা হলো নামাজ। তাই ইসলামে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি।নামাজের আগে অনেকেই পা দিয়ে জায়নামাজ বা নামাজের বিছানা সোজা করে নেন। এ নিয়ে সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, পা দিয়ে জায়নামাজ স্পর্শ বা সোজা করলে গুনাহ হয়। তবে ইসলামী শরিয়তে এমন কোনো বিধান নেই।আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেন, জায়নামাজ মূলত একটি কাপড় বা কার্পেটের টুকরা। এটিকে অবশ্যই হাত দিয়ে সোজা করতে হবে—এমন কোনো নির্দেশ শরিয়তে নেই। তাই প্রয়োজন হলে পা দিয়ে জায়নামাজ সোজা করা বা মেলে নেওয়ায় কোনো গুনাহ নেই।তবে তিনি আরও বলেন, যদি জায়নামাজে কাবা শরিফ, মসজিদ বা ইসলামের কোনো পবিত্র প্রতীক কিংবা চিত্র অঙ্কিত থাকে, তাহলে সেসবের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পা দিয়ে নাড়াচাড়া না করাই উত্তম।অর্থাৎ ইসলামী শরিয়তের আলোকে পা দিয়ে জায়নামাজ সোজা করাকে গুনাহ বলা যায় না। তবে ইবাদতের আদব, শালীনতা এবং ধর্মীয় প্রতীকগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা একজন মুসলমানের জন্য কাম্য। ইসলামে বাহ্যিক আচরণের চেয়ে আল্লাহর প্রতি আন্তরিকতা, নামাজে একাগ্রতা এবং ইবাদতের সঠিক আদব বজায় রাখার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

/বিএসএস