• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম


আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি, জানাল শিক্ষা মন্ত্রণালয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৫:১৪ পিএম

চলতি আগস্ট মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ৯ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এর পাশাপাশি আরও তিনটি সরকারি ছুটি রয়েছে। সেগুলো হলো—৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

শিক্ষা পঞ্জিকার তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস মিলিয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

এদিকে, শুধু সেপ্টেম্বর মাসেই সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে মোট ১৯ দিন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া কিংবা অন্য কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটিও ঘোষণা করা হতে পারে।

/এসএন