• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ এএম


সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়ি বহরে হাম/লা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৩:৩৮ পিএম

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গোলাপগঞ্জে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, সারজিস আলম ও মাহমুদা মিতুকে বহনকারী গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। তবে হামলার ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আরও তথ্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/এসএন