• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ এএম


গোলাপগঞ্জের পথে এনসিপির শীর্ষ নেতারা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ২:৪৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে অংশ নিতে দলের শীর্ষ নেতারা রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে তাদের বহর গোলাপগঞ্জের উদ্দেশে যাত্রা করে।সফরে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।দলীয় সূত্র জানিয়েছে, সফরের অংশ হিসেবে নেতারা জুলাই আন্দোলনে শহীদ হওয়া গোলাপগঞ্জ এলাকার সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতাদের ভাষ্য, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা পৌঁছে দিতেই এ সফরের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

/বিএসএস