• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম


গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো ইসরায়েল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৯:৪৫ পিএম

গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় একটি মসজিদ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাবুগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) চালানো এ হামলার ফলে শত শত ফিলিস্তিনি নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির কেন্দ্রস্থলে ইয়াং ম্যানস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইএমসিএ)-এর কাছে অবস্থিত আল–মুত্তাকিন মসজিদকে লক্ষ্য করে সরাসরি হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের তাবু ও বসতঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।এসব তাবুতে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়ে কঠিন মানবিক পরিস্থিতির মধ্যে বসবাস করছিল। হামলার পর তাদের অনেকেই আবারও আশ্রয়হীন হয়ে পড়েন।ওয়াইএমসিএ একটি খ্রিস্টান সামাজিক প্রতিষ্ঠান, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে গাজার বাসিন্দাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরায়েল সেখানে প্রতিদিনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে গাজায় থাকা ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ১ হাজার ৫০টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ১৯১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, এ হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/বিএসএস