• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম


ছিনহাই প্রদেশে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল চীন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১১:২০ এএম

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছিনহাই প্রদেশে ৫.৭ ও ৫.৮ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ছিনহাই প্রদেশের শিংহাই কাউন্টি।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পন আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫.৭ ও ৫.৮। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

সূত্র: আল জাজিরা

/এএসএফ