• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ এএম


হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ২:৫৮ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় এর আগে আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ একই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে ওই ঘটনার পর দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

তবে গাজী নজরুল ইসলামকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

/এএসএফ