দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ে এককালীন অনুদান দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।ট্রাস্টের নীতিমালা অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের জন্য এককালীন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। আগ্রহীদের আগামী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।যেভাবে আবেদন করবেননির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা সনদ ও সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করতে হবে।প্রয়োজনীয় কাগজপত্রশিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রজন্মনিবন্ধন সনদমা-বাবার জাতীয় পরিচয়পত্রশিক্ষার্থীর ছবি ও স্বাক্ষরশিক্ষার্থী অথবা মা-বাবার সচল অনলাইন ব্যাংক হিসাবের তথ্যব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্টজেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত গুরুতর আহতের চিকিৎসা সনদপ্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত রিপোর্টআবেদনের যোগ্যতা১. দুর্ঘটনার সময়সীমা:দুর্ঘটনা এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছরের মধ্যে অথবা সর্বোচ্চ এক বছরের ব্যবধানের মধ্যে হতে হবে। একই চিকিৎসা মেয়াদে একজন শিক্ষার্থী মাত্র একবার আবেদন করতে পারবেন।২. শিক্ষাগত যোগ্যতা:পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অথবা এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।৩. পারিবারিক আয়:সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। তবে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানেরা অফিসপ্রধানের প্রত্যয়নপত্র দিয়ে আবেদন করতে পারবেন।৪. গুরুতর আহতের প্রমাণ:জেলা সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নকৃত ‘গুরুতর আহত’ মর্মে চিকিৎসা সনদের স্পষ্ট কপি জমা দিতে হবে।ব্যাংক হিসাবের বিষয়ে যা জানা জরুরিঅনুদানের অর্থ পেতে শিক্ষার্থী অথবা তার মা-বাবার নামে নিজস্ব ও সচল অনলাইন ব্যাংক হিসাব দিতে হবে। বিশেষ ক্ষেত্রে বৈধ অভিভাবকের ব্যাংক হিসাবও গ্রহণযোগ্য হবে।ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে।
ভুল বা অসম্পূর্ণ হিসাব নম্বরের কারণে টাকা ফেরত গেলে পরবর্তীতে ট্রাস্ট থেকে পুনরায় অর্থ পাঠানো হবে না।কবে পাবেন অনুদান?আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে সাধারণত আবেদন জমা দেওয়ার তিন থেকে চার মাসের মধ্যে অনুদানের অর্থ পাঠানো হবে। পাশাপাশি নির্বাচিতদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।প্রতিষ্ঠানের নাম তালিকায় না থাকলেঅনলাইনে আবেদন করার সময় তালিকায় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম না থাকলে প্রতিষ্ঠানপ্রধানকে EIIN নম্বর উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন পাঠাতে হবে। আবেদন ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd ই-মেইলে পাঠানো যাবে।আবেদনের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
/বিএসএস