• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম


বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ১:১৫ পিএম

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে দেশটির সশস্ত্র বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা জ্বালানি সংরক্ষণাগার, ভারী সামরিক সরঞ্জামের গুদাম, সাইলো এবং মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ‘আরাশ’ কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া জর্ডানের আল-আজরাক (মুয়াফফাক সালতি) বিমানঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ সুবিধা ও সেনা ব্যারাকেও হামলা চালানোর দাবি করেছে তেহরান।

ইরান আরও বলেছে, তাদের স্বার্থের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপে ব্যবহৃত মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে।তবে এ হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র, বাহরাইন বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। স্বাধীনভাবেও হামলার ক্ষয়ক্ষতি বা এর প্রভাব যাচাই করা সম্ভব হয়নি।

/বিএসএস