অত্যাচারী শক্তিকে শাস্তি দেওয়ার অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানায়, আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান থামবে না এবং প্রয়োজন হলে দীর্ঘমেয়াদেও তা চালিয়ে যাওয়া হবে।
আইআরজিসির দাবি, ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলার জবাব দিতেই তাদের এই অবস্থান। তারা বলেছে, দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।গত ৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ইরানে নিয়মিত বিমান হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
ইরানের অভিযোগ, ওয়াশিংটনের ধারাবাহিক হামলার জবাব হিসেবে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।এই পরিস্থিতিতে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
/বিএসএস