• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম


বিশ্বকাপ জিতে সিজদায় লুটিয়ে পড়েন লামিন ইয়ামাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৯:৪৪ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দিলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফাইনালের শেষ বাঁশি বাজার পরই তিনি মাঠে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দে যখন সতীর্থরা উদযাপনে মেতে ওঠেন, তখন ইয়ামালকে কিছুক্ষণ মাঠে নীরবে সিজদায় থাকতে দেখা যায়। তাঁর এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ইয়ামালের এই বিনয়ী উদযাপন অনেকের কাছে শিরোপা জয়ের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে।

/বিএসএস