• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


প্রথম ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে

হজযাত্রা শুরু হচ্ছে একদিন পর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ৫:০৮ পিএম

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আগামী একদিন পর শুরু হচ্ছে চলতি বছরের হজযাত্রা কার্যক্রম।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে।

এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে।

এদিকে এবারের হজ ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিটাল এই পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে হজযাত্রীরা সব ধরনের সেবা পাবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশ থেকেই এই কার্ড পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে সৌদি আরবে হোটেল লবিতে গিয়ে নুসুক কার্ড গ্রহণ করতে হবে।