বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে আসে নানা পরিসংখ্যান, কাকতালীয় ঘটনা ও কুসংস্কার। ফাইনাল যত ঘনিয়ে আসে, ততই এসব নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এমন পাঁচটি কাকতালীয় ঘটনা, যেগুলোকে অনেকে সম্ভাব্য বিশ্বকাপ জয়ের শুভ সংকেত হিসেবে দেখছেন।
১. ইংল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে জয়১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। ওই আসরে শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল আলবিসেলেস্তেরা।চার দশক পর ২০২৬ বিশ্বকাপেও ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। যদিও এবার ম্যাচটি ছিল সেমিফাইনালে, তবুও একই ব্যবধানের জয় ১৯৮৬ সালের স্মৃতি ফিরিয়ে এনে সমর্থকদের আশাবাদী করে তুলেছে।
২. কোয়ার্টার ফাইনালের ৩-১ জয়ে মিলছে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসবিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র দুটি কোয়ার্টার ফাইনাল ৩-১ ব্যবধানে শেষ হয়েছিল। ১৯৩৮ সালে ইতালি ৩-১ গোলে হারিয়েছিল ফ্রান্সকে এবং ১৯৬২ সালে ব্রাজিল একই ব্যবধানে পরাজিত করেছিল ইংল্যান্ডকে।২০২৬ বিশ্বকাপে সেই তালিকায় যুক্ত হয়েছে আর্জেন্টিনার সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়। আরও চমকপ্রদ বিষয় হলো, তিনটি ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দল প্রথমে ১-০ ব্যবধানে এগিয়ে যায়, এরপর প্রতিপক্ষ সমতা ফেরায় এবং শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। ইতালি ও ব্রাজিল—দুই দলই সেই আসরে বিশ্বকাপ জিতেছিল। এবার একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে আর্জেন্টিনা।
৩. সেমিফাইনালে জার্সি নম্বরের রহস্যইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে লিওনেল স্কালোনি প্রায় একই সময়ে মাঠে নামান নিকোলাস ওতামেন্দি (১৯), রদ্রিগো ডি পল (৭) এবং গনসালো মন্তিয়েলকে (৪)।তিন ফুটবলারের জার্সি নম্বর একসঙ্গে দাঁড়ায় ১৯-৭-৪। সমর্থকদের একাংশের ব্যাখ্যায়, ১৯ হলো ফাইনালের তারিখ, ৭ হলো জুলাই মাস এবং ৪ প্রতীকীভাবে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপাকে নির্দেশ করে। কেউ কেউ আবার ৪ সংখ্যাটিকে ফাইনাল শুরুর স্থানীয় সময় বিকেল ৪টার সঙ্গেও মিলিয়ে দেখছেন।
৪. গোলের সংখ্যাতেও ১৯/৭-এর মিলফাইনালের আগে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা করেছে ১৯ গোল এবং হজম করেছে ৭ গোল। ফলে গোলের হিসাব দাঁড়িয়েছে ১৯/৭, যা আবার বিশ্বকাপ ফাইনালের তারিখ ১৯ জুলাইয়ের সঙ্গে হুবহু মিলে যায়।এই সংখ্যাগত মিল নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
৫. স্কালোনির ১০৪তম ম্যাচ, বিশ্বকাপেরও ১০৪তম ম্যাচস্পেনের বিপক্ষে ফাইনালটি হবে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের ১০৪তম ম্যাচ। কাকতালীয়ভাবে, এটিই ২০২৬ বিশ্বকাপের ১০৪তম এবং শেষ ম্যাচ।এই সংখ্যাগত মিলও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে।তবে এসবই পরিসংখ্যান ও কাকতালীয় ঘটনার আলোচনা। মাঠের লড়াইয়ে ফল নির্ধারণ হবে দুই দলের পারফরম্যান্স, কৌশল ও মুহূর্তের সিদ্ধান্তেই।
/বিএসএস