• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম


বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে ভাঙতে হবে ইতিহাসের দুই ‘অভিশাপ’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৭:৪৯ পিএম

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর মাত্র একটি ম্যাচ দূরে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। তবে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে শুধু শক্তিশালী প্রতিপক্ষকেই নয়, ফুটবল ইতিহাসের দুটি দীর্ঘদিনের ‘অভিশাপ’ও ভাঙতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। সেখানে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখার সুযোগ এসেছে আলবিসেলেস্তেদের সামনে।ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের অস্বস্তিকর ইতিহাসইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আর্জেন্টিনা আবারও উঠে এসেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে।

তাদের পেছনে নেমে গেছে ফ্রান্স, আর স্পেন অবস্থান করছে দ্বিতীয় স্থানে।তবে ইতিহাস বলছে, ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর সময় বা ফাইনালের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি।১৯৯৪ বিশ্বকাপে জার্মানি ছিল এক নম্বর র‍্যাঙ্কিংধারী দল। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি উঠেছিল ব্রাজিলের হাতে। এরপরও একাধিক বিশ্বকাপে শীর্ষ র‍্যাঙ্কিংধারী দল অংশ নিলেও কেউ শিরোপা জয়ের কৃতিত্ব দেখাতে পারেনি।

এবার সেই পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে।৬৪ বছরের অপেক্ষা শেষ করার সুযোগআর্জেন্টিনার সামনে আরও একটি ঐতিহাসিক চ্যালেঞ্জ হলো টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা।সবশেষ ১৯৬২ সালে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছিল। পেলের নেতৃত্বে সেলেসাওরা ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলিতে টানা দুটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল।

এর আগে এই কীর্তি ছিল শুধু ইতালির, যারা ১৯৩৪ ও ১৯৩৮ সালে পরপর দুটি বিশ্বকাপ জিতেছিল।এরপর কেটে গেছে দীর্ঘ ৬৪ বছর। এই সময়ে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নই বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি। ফলে এই পরিসংখ্যান বিশ্ব ফুটবলে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ’ হিসেবেই পরিচিতি পেয়েছে।এবার স্পেনকে হারাতে পারলে শুধু আরেকটি বিশ্বকাপই নয়, ইতিহাসের এই দুটি দীর্ঘদিনের অভিশাপও ভেঙে নতুন অধ্যায় রচনা করবে আর্জেন্টিনা।

/বিএসএস