আর্জেন্টিনার একটি ফুটবল ম্যাচে বাজিতে হেরে দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাজিতে পরাজয়ের পর মানসিক চাপে ওই নারী ঘরে থাকা দুই সন্তানকে ঘুমে রেখে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ওই নারী কোথায় গেছেন এবং কী পরিস্থিতিতে বাড়ি ছেড়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুই শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/বিএসএস