বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। ম্যাচ শেষে দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, ফাইনালে তার সবচেয়ে বড় ইচ্ছা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মুখোমুখি হওয়া।
স্পেনের এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, “আশা করি, বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে পারব।”নিজের প্রথম বিশ্বকাপ খেলেই ফাইনালে ওঠা ইয়ামাল এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।
বার্সেলোনার এই ফুটবলার মনে করেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে পারলে সেটি তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হবে।এখন স্পেনের প্রতিপক্ষ নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে।
আর্জেন্টিনা জয় পেলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবেন দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। এমন সম্ভাব্য লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।
/বিএসএস