• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম


বন্দর আব্বাসে মার্কিন নির্মিত ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে একটি মার্কিন নির্মিত ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী বলে দাবি করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ‘লুকাস’ নামের ড্রোনটি আত্মঘাতী (কামিকাজে) হামলায় ব্যবহারের উপযোগী ছিল।

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করার পর নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে দাবি করা হয়েছে।তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিতের এই দাবি দুই দেশের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/বিএসএস