• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ এএম


বাঁধ থেকে পানিতে পড়ে প্রাণ গেল ৮০ বছরের বীর মুক্তিযোদ্ধার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৬:৪১ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকারপাড়া এলাকার বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য, রমনা সরকারপাড়া এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত নিচে পানিতে পড়ে যান মোহাম্মদ আলী।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

/বিএসএস