• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম


আকস্মিক বন্যায় চট্টগ্রামের দুর্গত এলাকায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ১০:৪২ পিএম

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের সাতটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

আইএসপিআর জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রয়োজনীয় ত্রাণ বিতরণ এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: আইএসপিআর

/এএসএফ