দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে।
এ কারণে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জানমালের সুরক্ষার স্বার্থে আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনাবাহিনী মাঠে থাকবে এবং প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে।
/বিএসএস