• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম


বান্দরবানে ভয়াবহ পাহাড়ধস, একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ১০:১০ এএম

টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লামা বন বিভাগের রেঞ্জ অফিসার কেএম কবির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণের ফলে পাহাড় ধসে দুটি বসতঘর মাটিচাপা পড়ে। এতে একটি পরিবারের তিনজন এবং অপর একটি পরিবারের দুইজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে সহায়তা করছেন।

এদিকে, টানা বৃষ্টিপাত ও পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় বান্দরবান জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: টাইমস টুডে

/এএসএফ