• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম


নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে নিহত ৬ বছর বয়সী শিশু তানঝুমা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১০:২৭ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে পরিত্যক্ত একটি মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ছুটি শেষে তানঝুমা বাড়িতে ফেরে। এ সময় তাদের বাড়ির পাশের একটি পুরোনো ও পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ভেঙে তার ওপর ধসে পড়ে। মাটির দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চোখের সামনে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আছমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টানা বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ হৃদয়বিদারক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

/এএসএফ