• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ এএম


৫ মিনিটেই রোনালদোর গোল, এগিয়ে পর্তুগাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১১:২২ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করেছিল পর্তুগাল। ফলে টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি ইউরোপের দলটি।

সেই অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় তাদের।

আর ম্যাচের মাত্র ৫ মিনিটেই সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। জোয়াও কানসেলোর দুর্দান্ত যোগান থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড।

রোনালদোর এই গোলে ম্যাচের শুরুতেই ১-০ ব্যবধানে লিড নেয় পর্তুগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই কাঙ্ক্ষিত অগ্রগতি পায় দলটি।

/এসএন