ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অভিনেত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, এ ঘটনায় যেন তিনি বিন্দুমাত্র কষ্ট না পান। একই সঙ্গে বাঁধনের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব কথা বলেন।ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
তিনি আরও লেখেন, ‘যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।’সারজিস আলমের মতে, খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের ও ভাইদের হত্যা করতেন, তারপরও তারা খুনি হাসিনার দালালি করত এবং পা চাটত।তিনি দাবি করেন, এসব মানুষের শুধু মানুষের মতো একটি দেহ আছে, কিন্তু তাদের মনুষ্যত্ব পচে গেছে। তাই তাদের কাছ থেকে অভিনেত্রী বাঁধনের এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা না করার আহ্বান জানান তিনি।হামলাকারীদের আচরণে কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম লেখেন, ‘নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’
/বিএসএস