• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ এএম


বাংলাদেশি ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম জিন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬:২৮ পিএম

কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলামের ছায়াতলে এসেছেন কোরিয়ান নাগরিক কিম জিন। দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদের ইমাম ও খতীব মুফতি ফয়জুল্লাহ আমানের হাতে কালেমা পড়ে তিনি ইসলাম গ্রহণ করেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদে বাংলাদেশি ইমাম ও খতীব মুফতি ফয়জুল্লাহ আমানের হাতে ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন কিম জিন।মুফতি ফয়জুল্লাহ আমান জানান, কিম জিন তাঁর উজবেক মুসলিম স্ত্রীর সঙ্গে আনসান মসজিদে এসেছিলেন। তাঁদের বিয়ে হয়েছে ৩০ বছরেরও বেশি সময় আগে। তাঁর স্ত্রী মুসলিম হলেও কিম জিন এতদিন কোনো ধর্মের অনুসারী ছিলেন না।মুফতি আমান বলেন, তিনি কিম জিনকে ইসলাম সম্পর্কে কিছু জানেন কি না জানতে চাইলে কিম জিন ও তাঁর স্ত্রী জানান, ইসলাম সম্পর্কে তাঁদের তেমন কোনো ধারণা নেই। তবে ইসলাম সম্পর্কে জানার ও শেখার আগ্রহ রয়েছে তাঁদের।কিম জিন জানান, তাঁদের ছেলে-মেয়েরা এখন বড় হয়ে গেছে। জীবনের পরিণত বয়সে এসে তাঁদের মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মানসিক শান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানার আকাঙ্ক্ষা থেকেই তিনি ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন।এরপর মুফতি ফয়জুল্লাহ আমান কিম জিনের সঙ্গে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পরে তাঁকে শাহাদাত পাঠ করতে বলা হয়। আলহামদুলিল্লাহ, কিম জিন আরবি ও কোরিয়ান ভাষায় কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।ইসলাম গ্রহণের পর কিম জিন ইসলাম সম্পর্কে আরও জানার জন্য আনসান মসজিদে নিয়মিত যাতায়াত করবেন বলে জানা গেছে। সেখানে ধারাবাহিকভাবে ইসলাম সম্পর্কে শিক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।মুফতি ফয়জুল্লাহ আমান কিম জিনের ইসলাম গ্রহণ প্রসঙ্গে বলেন, আল্লাহ যেন তাঁর ইসলাম গ্রহণ কবুল করেন, তাঁকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করেন এবং আমৃত্যু ইসলামের ওপর অটল থাকার তাওফিক দান করেন।

/বিএসএস