• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম


মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ২:৪৫ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিত্বের পাশাপাশি বিএনপির মহাসচিবের পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার পদত্যাগের ফলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হয়েছে। এখন দলটির নতুন মহাসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে দলের ভেতরে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বেও পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।

/এসএন