• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম


বজ্রাঘাতে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ১:০০ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. শামীম মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শামীম মিয়া ওই ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নদীতে মাছ ধরতে যান শামীম মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ূম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে জানা গেছে। বিস্তারিত জানতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।