• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম


গরিব ও অসহায়দের আইনি সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ১১:৩২ এএম

‘নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

আইনমন্ত্রী আসাদুজ্জামান

নিপীড়িত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় বস্তিবাসীকে আইনি পরামর্শ দিতে গিয়ে মানুষকে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আইনমন্ত্রী। তবে নির্দোষ কেউ আইনি সেবা থেকে বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করারও আহ্বান জানান তিনি।

জার্মান সরকারের আর্থিক সহায়তায় ও আইন মন্ত্রণালয়ের সহায়তায় গরিব, অসহায় মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতেই এমন উদ্যোগ। যেখানে ভুক্তভোগী কেউ হটলাইন ১৬৬৯৯ নাম্বারে কল দিয়ে আইনি সহায়তা পেতে পারেন।

আইনমন্ত্রী আরও বলেন, কেউ অবিচারের শিকার হয়ে আইনজীবী নিয়োগ করতে না পারলে হটলাইন নাম্বারে কল দিয়ে সহায়তা চাইলে তা পাওয়া যাবে।